"কল ফরোয়ার্ড কি? কিভাবে চালু এবং বন্ধ করবেন।

আসসালামু আলাইকুম,,
কেমন আছেন সবাই, আশাকরি   ভালো আছেন। 
আমিও আল্লাহর রহমতে ভালো আছি। 


আজকে নতুন একটি বিষয় আমরা জানবো। 
বিষয় টা হলো,,কল ফরোয়ার্ড,, বা কল ডাইভার্ট। 
কোন ফোনে এই অপশনটার নাম কল ফরোয়ার্ড, আবার কোন কোন ফোনে কল ডাইভার্ট। তো নাম যাই হোক, কাজ কিন্তু একটাই। 

এখন প্রশ্ন হলো, কল ফরোয়ার্ড কি?
কল ফরোয়ার্ড এর অর্থ হলো, কল অন্যত্র পরিচালন করা বা এক ফোন নাম্বার এর কল অন্য ফোন নাম্বার এ পাঠানোর নামই হলো, কল ফরোয়ার্ড। 

কল ফরোয়ার্ড এর কি কি  সুযোগ সুবিধা আছে  আসুন  জেনে নেয়া যাক। কল ফরোয়ার্ড মোট ৪ প্রকার।  যথাক্রমে,,
always forwarded, when busy,unanswered, unreachable। 

কিভাবে এক্টিভেট করবেন  । 


প্রথমে ডায়াল   অপশনে গিয়ে সেটিংয়ে যেতে হবে। কিছু ফোনে এই সেটিং    টি ডায়াল প্যাডে নাও থাকতে পারে, সেখেত্রে 
ফোনের সেটিংএ গিয়ে কল সেটিং এ যেতে হবে।    


     
তারপর এই অপশনটা আসবে। এখন calling accounts ক্লিক করুন। 


        
এবার এখান থেকে call forwarding ক্লিক করুন। 

      এখানে কয়েক প্রকার ফরোয়ার্ড এর সিস্টেম দেখানো হলো।   
   
১ always forwarded 



উদাহরণ স্বরূপ। 

 ধরুন আপনার ৩ থেকে ৪ টি সিম কার্ড  আছে। 
কিন্তু আপনার ফোনে তো আর ৩ ৪ টি  সিম ভরা যাবেনা। 
তাহলে যে সিম কার্ড  টা আপনি খুলে রেখেছেন  সেই নাম্বারে যারা কল করবে।  সেই কল টা  আপনার যে নাম্বার টা চালু আছে  সেই নাম্বারে ফরোয়ার্ড করে  নিয়ে  যেতে পারবেন। 

অথবা আপনার ফোনে চার্জ শেষ হয়ে যাচ্ছে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ কল আসতে পারে। এখন কি করবেন। যদি আপনার সাথে কারো মোবাইল থাকে তাহলে, আপনার ফোন টা বন্ধ হয়ে যাওয়ার আগে, তার  নাম্বারে ফরোয়ার্ড করে নিন। এখন কোন ইনকামিং কল আসলে ওই নাম্বারে  আসবে।  


২when busy 



ধরেন আপনি ফোন কলে সবসময় ব্যস্ত  থাকেন। একজনের সাথে কথা বলছেন, তখন আবার আরেক জন ফোন করলো। তখন সে দেখলো আপনি ব্যস্ত আছেন। কলটি আপনার জন্য গুরুত্বপূর্ণ ছিল  হয়তো। এই অপশনটা র মাধ্যমে এই সমস্যার সমাধান করতে পারবেন। এখানে যে  ফোন নাম্বার টাতে  ফরোয়ার্ড করবেন, আপনি ফোনে কথা বলা অবস্থায় যে কল গুলো আসবে সেই কল গুলো ওই ফোন নাম্বার এ চলে যাবে 

৩ when unanswered  



এই অপশনটা তে যদি কল ফরোয়ার্ড করেন। তাহলে আপনার ফোন নাম্বার এ একবার রিং বাজার পরে, যে নাম্বার টাতে ফরোয়ার্ড করবেন, দ্বিতীয় বার যখন কল আসবে, তখন কলটি সেই  ফরোয়ার্ড করা নাম্বারে  চলে যাবে। 

যেমন,  আপনি যদি চাকরি জীবি হয়ে থাকেন আর যদি অফিশিয়াল কোন ফোন  নাম্বার থাকে  তাহলে,  আপনার অফিস ছুটির পরে, অফিস এ যে ফোন নাম্বার টা থাকে , সেই নাম্বার টা আপনার নিজের ফোন নাম্বার এ ফরোয়ার্ড করে নিতে পারেন, তাহলে ছুটির পরে যদি কোনো কল অফিসে র নাম্বারে আসে তবে আপনি যেখানেই থাকুন না কেন, একবারের বেশী কেউ কল করলে , কলটি আপনার ফোন নাম্বার এ চলে আসবে। 

৪ unrichble 




ফরোয়ার্ড এর এই অপশনটা খুবই চমৎকার। 
আপনি যেখানে আছেন, সেখানে যদি নেটওয়ার্ক এর সমস্যা থাকে, কখনো নেটওয়ারক থাকে   আবার কখনো থাকে না, তাহলে, যে  সিম কোম্পানির নেটওয়ার্ক সেখানে  ভালো, সেরকম কোন একটা নাম্বারে, আপনার নাম্বার টা ফরোয়ারড করুন। এখন আপনার ফোনে যখন নেটওয়ার্ক না থাকবে, তখন কেউ ফোন করলে ফোনটা ফরোয়ার্ড করা নাম্বারে চলে যাবে। 

এটা যেকোনো মোবাইলে করা যায় টাচ, বাটন মোবাইল, যেকোনো মোবাইলেই করতে পারবেন কোন সমস্যা নেই। 

এছাড়াও নাম্বার  ডায়াল করেও ফরোয়ার্ড করতে পারবেন  এখানে আমি কয়েকটি মোবাইল ফোন অপারেটর এর সিস্টেম দেখিয়ে দিলাম। 

গ্রামীণ ফোন ,, এক্টিভেট। 
*004* 017++++++++#

গ্রামীণ ফোন,, বন্ধ করবেন। 
##002#

রবি,, এক্টিভেট। 
**21* 018++++++++#

রবি,, বন্ধ করবেন। 
##002#

বাংলালিংক,, এক্টিভেট। 
**21* 019++++++++#

বাংলালিংক,, বন্ধ করবেন। 
##002#


কল ফরোয়ার্ড এক্টিভেট হয়ে গেলে এই রকম একটা চিন্হ আসবে উপরে। 


        
আশাকরি কল ফরোয়ার্ড এর বিষয় টা এখন বুঝতে পেরেছেন। 

আসলে কল ফরোয়ার্ড এর এই সেবা টাকে, মানুষ বিভিন্ন ভাবে ব্যবহার করে থাকে। আমি আপনাদের বোঝানোর জন্য সেরকমই দুই একটি উদাহরণ দিয়েছি মাত্র। 

তো একটা কথা অবশ্যই বলি, সেটা হলো, কল ফরোয়ার্ড এর সেবা কিন্তু, সব মোবাইল ফোন অপারেটর ফ্রী তে দেয়না, কোন কোন মোবাইল ফোন অপারেটর নির্দিষ্ট পরিমাণে টাকা নিয়ে থাকে।

তাহলে আজকে এখানেই সমাপ্তি। সবার সু সাস্থ ও দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আবার নতুন কোন বিষয় নিয়ে হাজির হবো কোন একদিন। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। 


           বিঃদ্রঃ- আমার লেখা এবং তথ্য গুলোতে যদি কোন প্রকার ভুল ভ্রান্তি হয়ে থাকে, তবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর অবশ্যই আপনাদের ভালো লাগা, না লাগা , পরামর্শ এবং আমার ভুল গুলো  কমেন্ট করে জানাবেন,, ধন্যবাদ সবাইকে।

"আল্লাহ হাফেজ"         

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ