মহাস্থানগড় এর,, যাবতীয় প্রশ্ন উত্তর।





  • প্রশ্নঃ মহাস্থান গড় কোন জেলায় অবস্থিত? 
উত্তরঃ  বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায়  অবস্থিত। 

  • প্রশ্নঃ মহাস্থান গড় কোন নদীর তীরে অবস্থিত? 
উত্তরঃ করতোয়া নদীর তীরে অবস্থিত। 

  • প্রশ্নঃ  মহাস্থান গড় কোন কোন শাসক গন শাসন করেছেন?
উত্তরঃ মৌর্য বংশ, পাল বংশ, গুপ্ত বংশ, সেন বংশ তারপর হিন্দু সামন্ত রাজারা শাসন করেছেন, মোট কথা খ্রীস্টপূর্ব ৩০০ বছর আগে থেকে ১৫০০ খ্রিস্টাব্দ পর্যন্ত অনেক হিন্দু রাজারা এখানে শাসন করেছেন । 

  • প্রশ্নঃ বাংলাদেশের প্রাচীন   রাজধানীর নাম কি ছিল? 
উত্তরঃ প্রাচীন রাজধানীর নাম ছিল,  পুণ্ড্রনগর খ্রীস্টপূর্ব ৭০০ বছর (বর্তমানে মহাস্থান গড়)। 

  • প্রশ্নঃ  বিখ্যাত চীনা পরিব্রাজক, হিউয়েন সাঙ, কত সালে মহাস্থান গড়ে এসেছিলেন? 
উত্তরঃ ৬৩৯ থেকে ৬৪৫ খ্রিস্টাব্দের মাঝামাঝি সময়ে এসেছিলেন। তার বর্ননা অনুযায়ী, তখন তিব্বত ও চীন থেকে বৌদ্ধ ভিক্ষুরা লেখাপড়া করার জন্য আসতো মহাস্থান গড়ে। 

  • প্রশ্নঃ মহাস্থান গড়ে ইসলাম ধর্ম প্রচার করেন কে ? 
উত্তরঃ শাহ সুলতান মাহমুদ বলখী ( রঃ) এবং তার শিষ্য গন এখানে ইসলাম ধর্ম প্রচার করেন এবং তাদের প্রচেষ্টায় অনেকেই ইসলাম গ্রহণ করেন। 

  • প্রশ্নঃ মহাস্থান গড় কে দক্ষিণ এশিয়ার সাংস্কৃতিক রাজধানী হিসেবে ঘোষণা করা হয় কত সালে? 
উত্তরঃ ২০১৬ সালে।


  • প্রশ্নঃ মহাস্থান গড়ের ধ্বংসাবশেষ প্রথম আবিষ্কার করেন কে? 
উত্তরঃ ফ্রান্সিস বুকানন হ্যামিলটন ১৮০৮ সালে আবিষ্কার করেন। 


  • প্রশ্নঃ মহাস্থান গড় এর উল্লেখ যোগ্য স্থান গুলো কি কি? 
উত্তরঃ  বৈরাগীর ভিটা, জিয়ত কুন্ড, পরশুরামের বাসভবন, খোদার পাথর ভিটা, গোবিন্দ ভিটা,, উল্লেখ যোগ্য। 


বিদ্রঃ- আমার লেখা এবং তথ্য গুলোতে যদি কোন প্রকার ভুল ভ্রান্তি হয়ে থাকে, তবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর অবশ্যই আপনাদের ভালো লাগা, না লাগা , পরামর্শ এবং আমার ভুল গুলো  কমেন্ট করে জানাবেন,, ধন্যবাদ সবাইকে।

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ